ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী হত্যা

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর প্রতিনিধি:

মে ১০, ২০২৪, ১২:৩৬ পিএম

মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী হত্যা

মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে স্বামী এলাহী বক্স এর হাসুয়ার কোপে স্ত্রী সালেহা খাতুনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ মে)  ভোর পাঁচটার দিকে এলাহী বক্সেও বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে। তিন সন্তানের জননী সালেহা খাতুন মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায় স্বামী এলাহী বক্সের মানসিক ভারসাম্য হওয়ার কারণে বাড়িতে থাকতো না, পথে পথে ঘুওে বেড়াতো। কয়েকদিন আগে
এলাহীর গায়ে ঘা ও পোকা হয়। একারনে তার স্ত্রী সালেহা তাকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসা দিচ্ছিলো। আজ ভোরে হঠাৎ সালেহা খাতুন বিকট চিকিৎকার দিতে থাকে। তার চিৎকার শুনে বাড়ির আসে পাশের লোক এসে দেখে এলাহী বক্স সালেহা খাতুনকে হাসুয়া দিয়ে কুপিয়ে চুল ধরে টানাটানি করছে।

এসময় স্থানীয়রা সালেহা খাতুনকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে ও স্বামী এলাহীকে দড়ি দিয়ে বেঁধে রাখে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর সদর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম বলেন হত্যার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছেছি। স্বামী এলাহী বক্সকে আটক করা হয়েছে। লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে আছে। তদন্ত পূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বিআরইউ

Link copied!