ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সৌদি রিয়াল প্রতারণা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি

বরগুনা প্রতিনিধি

মে ১১, ২০২৪, ০৪:৩৫ পিএম

সৌদি রিয়াল প্রতারণা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

সৌদি রিয়াল ও ডলার প্রতারণা চক্রের মূল হোতা কুকুয়া ইউপি সদস্য জালাল হাওলাদারকে (৬০) গ্রেপ্তার করেছে র‌্যাব ও গোয়েন্দা পুলিশ।

শুক্রবার রাতে বরিশাল মহানগরের একটি সড়ক থেকে র‌্যাব ও গোয়েন্দা পুলিশের যৌথ টিম তাকে গ্রেপ্তার করে।

শনিবার দুপুরে পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠিয়েছে। পরে আদালতের বিচারক মো. আরিফুর রহমান তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বরগুনা জেলা গোয়েন্দা শাখার ওসি বশিরুল আলম বলেন, সৌদি রিয়াল প্রতারণা চক্রের মূল হোতা ইউপি সদস্য জালাল হাওলাদারকে বরিশাল মহানগরের একটি সড়ক থেকে গ্রেপ্তার করেছি। জিজ্ঞাসাবাদে তিনি তার সকল অপকর্মের কথা স্বীকার করেছে।

তিনি আরও বলেন, এ চক্রের আরও বেশ কয়েকজন সদস্য রয়েছে তাদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে।

আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, ডিবি পুলিশের হাতে গ্রেপ্তারকৃত জালালকে আদালতে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!