ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন: মনোনয়ন প্রত্যাহার করলেন আওলাদ

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

মে ১২, ২০২৪, ০৪:৫৯ পিএম

করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন: মনোনয়ন প্রত্যাহার করলেন আওলাদ

আসন্ন করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান আওলাদ।

রোববার রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রত্যাহার পত্র জমা দেন তিনি।

প্রত্যাহার পত্রে তিনি পারিবারিক কারণ দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানান।

এর আগে গত জানুয়ারি মাসের ৭ তারিখ অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান তিনি। আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। এ নিয়ে মোট ৪ বার তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পান এবং জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দিতে দলীয় সিদ্ধান্তে তাকে মনোনয়ন প্রত্যাহার করতে হয়।

এবার তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে আসন্ন করিমগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র প্রত্যাহার করলেন।

করিমগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন আগামী ২৯ মে অনুষ্ঠিত হবে।

ইএইচ

Link copied!