ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাদারীপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুর প্রতিনিধি

মে ১৩, ২০২৪, ০১:০৭ পিএম

মাদারীপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ গ্রাম এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাত দল।

ঘটনাটি ঘটেছে রোববার মধ্যরাতে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রবাসী হাবিব জমাদারের বাড়িতে রাত আড়াইটা থেকে তিনটার দিকে একদল ডাকাত দোতলার জানালার গ্রিল কেটে প্রবেশ করে। এই সময়ে ঘরে প্রবেশ করে সবাইকে বেঁধে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক হাবিব জমিদারের দাবি ৩০ ভরি স্বর্ণ, নগদ তিন লক্ষ টাকা, মোবাইল, ল্যাপটপ নিয়ে গেছে।

এ ঘটনায় সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মাদারীপুর সদর থানার ওসি এএইচএম সালাউদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাতির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ইএইচ

Link copied!