ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ববিতে শুরু হতে যাচ্ছে দুদিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা

ববি প্রতিনিধি

ববি প্রতিনিধি

মে ১৩, ২০২৪, ০২:০৬ পিএম

ববিতে শুরু হতে যাচ্ছে দুদিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলের উদ্যোগে শুরু হতে যাচ্ছে দুদিনব্যাপী বৈশাখী নারী উদ্যোক্তা মেলা।

সোমবার এবং মঙ্গলবার দুদিনব্যাপী এ উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হবে।

জানা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত এ ধরনের আয়োজন হতে চলেছে। এই মেলায় হলের শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে বিভিন্ন ধরনের স্টল দিয়ে থাকবেন।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী ফারহানা আফসার মৌরি বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বৈশাখী নারী উদ্যোক্তা মেলা শিক্ষার্থীদের দারুণ এক উদ্যোগ। পড়ালেখার পাশাপাশি মেয়েরা চাইলে সব করতে পারে। এরই বহিঃপ্রকাশ এ উদ্যোক্তা মেলা। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এর আগে কখনো এমন উদ্যোগ নেওয়া হয়নি। প্রথমবারের মতো বঙ্গমাতা হলের আবাসিক শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত মেলাটি সত্যিই প্রশংসার দাবি রাখে।

আরেক শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরা বলেন, এ মেলায় মেয়েরা নিজেদের উদ্যোগে বিভিন্ন ধরনের স্টল দেওয়ার মাধ্যমে তাদের প্রতিভা আর দক্ষতার জায়গাগুলোকে তুলে ধরবে। আশা করছি নারী শিক্ষার্থীদের উদ্যমী চেতনাকে অনুপ্রাণিত করবে এধরণের আয়োজন। এখান থেকেই গড়ে উঠবে বাংলাদেশের আগামী দিনের নারী উদ্যোক্তা।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. হেনা রাণী বিশ্বাস বলেন, প্রথমবারের মত বরিশাল বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনেক মেয়েরা তাদের সৃজনশীল কর্মগুলোকে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তুলে ধরতে পারেন না, তারা এ মেলার মাধ্যমে সেই সীমাবদ্ধতার জায়গা থেকে বের হয়ে তাদের সুপ্ত প্রতিভাগুলো বিকশিত করার সুযোগ পাবে।

ইএইচ

Link copied!