ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাঙামাটিতে সাংবাদিককে সিএনজির ধাক্কা, চালক আটক

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি প্রতিনিধি

মে ১৩, ২০২৪, ০৬:২৯ পিএম

রাঙামাটিতে সাংবাদিককে সিএনজির ধাক্কা, চালক আটক

রাঙামাটির এক নারী সাংবাদিককে সিএনজি দিয়ে চাপা দিয়ে পালানোর সময় চালককে হাতে নাতে আটক করেছে পুলিশ। তার নাম- মো. সফিউল ইসলাম (২৫)। পিতা- জয়নাল আবেদীন। সে শহরের রিজার্ভ বাজার এলাকার ২নং পাথর ঘাটা এলাকার ভাড়াটিয়া। সোমাবার দুপুর সাড়ে ১২টার দিকে রাঙামাটি শিমুল তলী এলাকার পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমাবার (১৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের শিমুল তলী এলাকার  রাঙামাটি পাসপোর্ট অফিসের সামনে সিএনজি (অটোরিক্সা) (রাঙামাটি থ, ১১-০৫৯৯) গাড়ির চালক মো. সফিউল ইসলাম নিউজ২৪ টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও রাঙামাটি জানালিস্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ফাতেমা জান্নাত মুমুর স্কুটিকে পিছন থেকে ছাপা দিলে ঘটনাস্থলে আহত হয়। একই সাথে তার স্কুটিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।  এসময় স্থানীয়রা আহত সাংবাদিকে উদ্ধার করে সিএনজি চালককে হাসপাতালে নিতে বলেন। কিন্তু সিএনজি চালক আরও কয়েকজন বকাটে ছেলে পেলে ডেকে আনে। তাদের সাহায্যে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে আহত সাংবাদিক ফাতেমা জান্নাত মুমু বলেন, গাড়িটা আমাকে কেন চাপা দিলো আমি বুঝতে পারিনি। আমি যে পাশে ছিলাম। সে পাশে ওই সিএনজি আসার কথা না। পুরোপুরি উলটো দিক থেকে সে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আসে। আমাকে চাপা দেন। আমার পা কেটে গেছে। বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছি। আমার পা দিয়ে রক্ত পড়তে দেখেও, সে আমাকে হাসপাতালে যাওয়ার জন্যও সহযোগিতা করেনি। উলটা ক্ষমতা দেখিয়ে পালিয়ে যায়।  বিষয়টি আমি রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদকে অবগত করি। তিনি সাথে সাথে ব্যবস্থা নেন। গাড়িসহ চালককে মানিকছড়ি চেকপোষ্টে আটক করেন পুলিশ।

এ ঘটনায় সাংবাদিক নেতারা বলেন, অদক্ষ চালক। আর অবৈধ সিএনজির বেপরোয়ার কারণে রাঙামাটি শহরে প্রায় প্রতিদিন ঘটছে এমন ঘটনা। 

রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, আটক চালকের বিরুদ্ধে শাস্তি মুলক ব্যবস্থাগ্রহণ করা হবে। 

আরএস

 

Link copied!