ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফরিদপুরে নকল ওর-স্যালাইন’র কারখানায় জরিমানা-সিলগালা

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর প্রতিনিধি:

মে ১৫, ২০২৪, ১০:০৯ এএম

ফরিদপুরে নকল ওর-স্যালাইন’র কারখানায় জরিমানা-সিলগালা

ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে নকল ওর স্যালাইন তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। খবর পেয়ে অবৈধ ওই কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত কারখানা ও গোডাউন সিলগালা করে দেন। পাশাপাশি নকল পণ্য উৎপাদন করায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৪ মে) রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদে জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি দল শহরতলীর কানাইপুরে রুপা ফুড প্রোডাক্টস নামে একটি খাদ্যপণ্য তৈরি প্রতিষ্ঠানে অভিযান চালান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি এলাকায় রুপা ফুড প্রোডাক্টস নামে একটি খাদ্যপণ্য তৈরি প্রতিষ্ঠানে অভিযান চালান। কারখানায় তৈরি করা হচ্ছিল খাবার স্যালাইন। স্যালাইনের মোড়ক হুবহু এসএমসির মোড়কের অবিকল। দেখা যায় ওই প্যাকেটে মেয়াদও ঠিকমতো লেখা নেই। এছাড়াও সেখানে বিভিন্ন কোম্পানির মোড়কে শিশু খাদ্য তৈরি করে প্যাকেটজাত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কারখানা ও গোডাউন সিলগালা করে দেন এবং দুই লাখ টাকা জরিমানা করা হয়। এসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর বজলুর রশিদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আদালতকে সহায়তা করেন।

ফরিদপুর জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহাদাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।সরেজমিন অভিযানে নকল স্যালাইন তৈরির প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সাথে গোডাউন ও কারখানা সিলগালা করা হয়।

বিআরইউ

Link copied!