ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নবাবগঞ্জে ৫ ডাকাত গ্রেফতার

নবাবগঞ্জ, দোহার (ঢাকা) প্রতিনিধি:

নবাবগঞ্জ, দোহার (ঢাকা) প্রতিনিধি:

জুন ২০, ২০২৪, ০২:০৬ পিএম

নবাবগঞ্জে ৫ ডাকাত গ্রেফতার

ঢাকার নবাবগঞ্জ থানা পুলিশ বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। 

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

পুলিশ সূত্র জানায়, গত ৪ মে রাতে নবাবগঞ্জের নয়নশ্রী ইউনিয়নের বড় গোল্লা এলাকায় চার্লস জনি ত্রুজ(৩৯) এর বসত বাড়িতে ডাকাতি সংঘটিত করে। পরবর্তী সময়ে চার্লস জনির করার মামলার ভিত্তিতে নবাবগঞ্জ থানা পুলিশ বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে, ওই ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

আটককৃত ডাকাত চক্রের ৫ সদস্যরা হলেন, ফরিদপুর জেলার সালথা থানার সুরুপদিয়া এলাকার মো. ইউসুফ মাতবরের ছেলে মো. শফিকুল ইসলাম(২০) খলিল শেখের ছেলে সুমন শেখ(২৩) মো. ওহাব শেখের ছেলে বাবুল শেখ(৩৬) রশিদ মাতবরের ছেলে সৈয়দ আলী মাতবর(২৭) মো. খোরশেদ মাতবরের স্ত্রী কমলা বেগম(৫৫)। গ্রেফতারকৃত বাবুল শেখের বিরুদ্ধে ফরিদপুর জেলার সালথা থানায় মামলা আছে।

দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম এ বিষয়ে বলেন, আটককৃত ডাকাতগণ একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। এরা দিনের বেলা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকেন। রাতে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে বলে পুলিশ তথ্য পেয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ থানার ওসি মো. শাহ জালাল, উপ-পরিদর্শক অজিত কুমার রায়।

বিআরইউ

Link copied!