ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টাঙ্গাইলে নয়া পুলিশ সুপার গোলাম সবুরের যোগদান

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল প্রতিনিধি:

জুলাই ১০, ২০২৪, ১২:৩৫ পিএম

টাঙ্গাইলে নয়া পুলিশ সুপার গোলাম সবুরের যোগদান

টাঙ্গাইলে নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন গোলাম সবুর পিপিএম(সেবা)। মঙ্গলবার (৯ জুলাই) যোগদান করে বিকালে টাঙ্গাইলের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। এর আগে তিনি নীলফামারীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা যায়, গোলাম সবুর ২০০৮ সালে ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি নাটোরের সন্তান। সহকারী পুলিশ সুপার হিসেবে তিনি রাজশাহী, মানিকগঞ্জ ও গাজীপুর, অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কুষ্টিয়া ও গাজীপুর, ডিএমপিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) হিসেবে ঢাকার তেজগাঁও বিভাগে কর্মরত ছিলেন।

তিনি কাজের স্বীকৃতি স্বরূপ প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) এবং দুইবার আইজিপি ব্যাজ পদকপ্রাপ্ত হয়েছেন। তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। 

কার্যভার গ্রহন করে মঙ্গলবার বিকালে সর্বপ্রথম টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার গোলাম সবুর বলেন, টাঙ্গাইল একটি ঐতিহ্যবাহী স্বনামধন্য জেলা। আমার প্রথম পদক্ষেপ হবে টাঙ্গাইলকে মাদকমুক্ত করা। যারা মাদক ব্যবসা করে তাদেরকে আমার একটি বার্তা ‘মাদক ছাড়তে হবে, না হয় টাঙ্গাইল ছাড়তে হবে’। 

এছাড়া জনগণের জানমালের নিরাপত্তার জন্য জেলা পুলিশ সর্বোচ্চ ভূমিকা পালন করবে। এজন্য সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাবেক সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা সহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিল।

বিআরইউ

Link copied!