ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাঙ্গামাটিতে মন্দির ও বৌদ্ধ বিহার রক্ষায় মাঠে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটি প্রতিনিধি:

আগস্ট ৬, ২০২৪, ০৪:১৫ পিএম

রাঙ্গামাটিতে মন্দির ও বৌদ্ধ বিহার রক্ষায় মাঠে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ

রাঙ্গামাটি পার্বত্য জেলায় সরকারি স্থাপনা, মন্দির ও বৌদ্ধ বিহার রক্ষায় বিশেষ ইমিডিয়েট টিম গঠন করে মাঠে নেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা।

আজ মঙ্গলবার সকাল থেকে রাঙ্গামাটি শহরের বিভিন্ন সরকারি স্থাপনা, মন্দির, বৌদ্ধ বিহারে বিশেষ ইমিডিয়েট রেসপন্স টিমের লিফলেটে মোবাইল নাম্বার দিয়ে তা প্রতিটি মন্দির ও বৌদ্ধ বিহারের দেয়ালে লাগিয়ে দেওয়া হয়।

এসময়ে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটি‍‍`র সাধারণ সম্পাদক মো: হাবীব আজম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, পিসিএনপি রাঙ্গামাটি জেলা প্রচার সম্পাদক হুমায়ুন কবির, রাবিপ্রবি নেতা নুরুল ইসলাম প্রমুখ।

এসময় শহরের বিভিন্ন বৌদ্ধ বিহার ও মন্দির কমিটির নেতৃবৃন্দদের নিয়ে কথা বলে তাদেরকে সচেতন করা হয়। কোন দুষ্কৃতকারী ভয় ভীতি দেখালে ও কোন আশঙ্কা দেখা দিলে ইমিডিয়েট রেসপন্স টিমকে জানানোর অনুরোধ করা হয়। ইমিডিয়েট রেসপন্স টিম যে কোন সমস্যায় স্ব-শরীরে হাজির হয়ে তাদের পাশে দাঁড়াবার প্রতিশ্রুতি দেন।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে কোন অপশক্তিকে ছাড় দেওয়া হবে না বলে জানান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: হাবীব আজম।

বিআরইউ

Link copied!