ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা মাগুরা জেলা বিএনপির

মাগুরা জেলা প্রতিনিধি:

মাগুরা জেলা প্রতিনিধি:

আগস্ট ১০, ২০২৪, ০২:০০ পিএম

চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা মাগুরা জেলা বিএনপির

চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা মাগুরা জেলা বিএনপির। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর মাগুরায় নানান কর্মসূচি ঘোষণার পাশাপাশি মাগুরা প্রেসক্লাবে চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১ঘটিকায় শহরের চৌরঙ্গী মোড়ে অবস্থিত প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 
এ সময় বিএনপির সিনিয়র নেতারা ব্যবসা প্রতিষ্ঠান,মসজিদ মাদ্রাসা,মন্দির,স্কুল কলেজ,সরকারি বেসরকারি স্থাপনা খোলা রাখার বিষয় অবহিত করেন।

নেতারা বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের ওপর সহিংসতা,লুটপাট,উপাসনালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার নিন্দা জানিয়েছেন। লুন্ঠনকৃত মালামাল ফেরত দেওয়ার পাশাপাশি এসব সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়া জনমনে নিরাপত্তা নিয়ে শঙ্কা দূর করতে পদক্ষেপ জোরদার করার আহ্বানও জানিয়েছেন তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি’র মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি’র সদস্য মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ, জেলা বিএনপি সদস্য সচিব মো. আখতার হোসেন, যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট রোকনুজ্জামান, আলমগীর হোসেন, পৌর বিএনপি’র আহ্বায়ক মাসুদ হাসান কিজিল, সদর উপজেলা বিএনপি’র আহ্বায়ক কুতুব উদ্দিন, এছাড়া উপস্থিত ছিলেন মাগুরার সাংবাদিকবৃন্দ।

বিআরইউ

Link copied!