ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হিন্দুদের বাড়ি-ঘরে হামলার মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদ ঐক্য পরিষদ নেতাদের

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

আগস্ট ১১, ২০২৪, ০৬:২৬ পিএম

হিন্দুদের বাড়ি-ঘরে হামলার মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদ ঐক্য পরিষদ নেতাদের

ফেনীতে হিন্দুদের বাড়ি-ঘরে হামলা-ভাঙচুর, ভয়ভীতি প্রদর্শন, লুটপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মিথ্যা সংবাদ প্রচার করে ধর্মীয় দাঙ্গা সৃষ্টির পায়তারার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ।

রোববার এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় হিন্দু নেতারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের কয়েকটি স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, বসতভিটা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে শনিবার বিকালে ফেনী সনাতনী সচেতন ছাত্র জনতার ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ মিলিত হয় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে।

এ সময় বক্তারা আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই দেশের একাধিক স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের ওপর হামলা, বাস্তুভিটা, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের নিন্দা জানিয়ে এবং অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে

অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

অন্যদিকে,আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দিন-রাত ফেনীর ৬টি উপজেলার হিন্দু সম্প্রদায়ের উপাসনালয় সহ বাড়ি-ঘর ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দিয়ে আসছে স্থানীয় জামায়াত-বিএনপি ও তাদের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

এ প্রসঙ্গে জানতে চাইলে ওই সমন্বয়কের বরাত দিয়ে জেলা হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন ও সদস্য অ্যাডভোকেট প্রার্থ পাল প্রতিবেদককে জানান, সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।

তাদের দাবি জেলার কোথাও হিন্দুদের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয়নি। উল্টো জামায়াত-বিএনপির লোকজন হিন্দুদের নানাভাবে সহযোগিতা করে আসছেন।

রোববার বিকালে শহরের প্রধান মন্দিরে হিন্দুদের সঙ্গে এ ব্যাপারে মতবিনিময় করেছেন বিএপির স্থানীয় শীর্ষ নেতারা।

এরপরও মিথ্যে সংবাদ প্রকাশ করে ফেনীতে হিন্দু-মুসলিমের এ সম্প্রীতি বিনষ্ট এবং ধর্মীয় দাঙ্গা সৃষ্টির পায়তাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ ব্যাপারে জানতে চাইলে ফেনী জেলা পুলিশ সুপার মো মাঈনুল ইসলাম পিপিএম বলেন, বিষয়টি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, হিন্দুদের নেতাদের সঙ্গে তার বৈঠক ও সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। জেলার কোথাও তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ইএইচ

Link copied!