ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাতিয়ায় সাবেক দুই এমপি ও উপজেলা চেয়ারম্যানকে আটকের পর বিএনপির আনন্দ মিছিল

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

আগস্ট ১২, ২০২৪, ০৯:৩২ পিএম

হাতিয়ায় সাবেক দুই এমপি ও উপজেলা চেয়ারম্যানকে আটকের পর বিএনপির আনন্দ মিছিল

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় আওয়ামীলীগের সাবেক এমপি মোহাম্মদ আলী তার স্ত্রী আয়েশা ফেরদাউস ও ছেলে আশিক আলী অমিকে নৌবাহিনী আটকের পর আনন্দ মিছিল করে দলটি।

সোমবার (১২ আগষ্ট) বিকেলে হাতিয়া উপজেলার প্রধান সড়কে আনন্দ মিছিলে সম্মিলিত ভাবে অংশগ্রহণ করেন যুবদল স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের শত শত নেতা কর্মীরা।  

হাতিয়ায় বাংলাদেশ নৌবাহিনী আওয়ামীলীগের সাবেক এমপি মোহাম্মদ আলী তার স্ত্রী ও তার ছেলেকে আটকের একদিন পর বাংলাদেশ নৌবাহিনীকে ধন্যবাদ প্রকাশ করে এ আনন্দ মিছিল বের করে। মিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদলের যুগ্ম আহবায়ক ফাহিম উদ্দিন, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আকরাম হোসাইন, ছাত্রদলের সদস্য সচিব রিয়াজ মাহমুদ, যুগ্ম আহবায়ক আবদুল হালিম ও আইয়ুব চৌধুরী, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক কাউছার মোস্তফা, দ্বীপ সরকারি ছাত্রদলের সদস্য সচিব শরীফ উদ্দিন দুখু, রহমানিয়া মাদ্রাসার ছাত্রদলের সদস্য সচিব শাহেদ উদ্দিন প্রমূখ।

এসময়‘হাতিয়া হাতিয়া- স্বাধীন স্বাধীন, শ্লোগান তুলেন নেতাকর্মীরা, গ্রেফতারে-নৌবাহিনীকে ধন্যবাদ জানিয়ে মিছিলটি হাতিয়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেটের সামনে গিয়ে শেষ‌ হয়।

আরএস

Link copied!