ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গর্তে ভরা পাঁচ কিলোমিটার যশোর-খুলনা মহাসড়ক

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

আগস্ট ২০, ২০২৪, ০৫:৫৬ পিএম

গর্তে ভরা পাঁচ কিলোমিটার যশোর-খুলনা মহাসড়ক

যশোরের অভয়নগরে গুরুত্বপূর্ণ মহাসড়কের প্রায় ৫ কিলোমিটার অংশে বিভিন্ন স্থানে বিটুমিন ও ইট-পাথর ওঠে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। যশোর-খুলনা মহাসড়ক দেশের দক্ষিণ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়কে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। চরম ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। সীমাহীন দুর্ভোগে সাধারণ মানুষ। দ্রুত সংস্কার করা না হলে যে কোনো সময় ছোট-বড় দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন এলাকাবাসী।  

গর্তে ভরা ৫ কিলোমিটার দূরত্ব পার হতে চরম ভোগান্তি ও ক্লান্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে চালক ও যাত্রীদের অভিযোগ। যশোর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বলেছেন, বৃষ্টির মৌসুম শেষ হলেই সংস্কার কাজ শুরু হবে। 

Displaying Ab Road-4.jpg

সরেজমিনে দেখা গেছে, যশোরে-খুলনা মহাসড়কের অভয়নগর অংশে রাজঘাট থেকে ভাঙ্গাগেট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার জুড়ে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর মধ্যে নওয়াপাড়া বাজারের নূরবাগ এলাকার অবস্থা সব থেকে ভয়াবহ। যে কারণে নূরবাগ এলাকায় প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। কিছু কিছু গর্ত এত গভীর যার মধ্যে দুই ও তিন চাকার যান উল্টে যেতে পারে।

উপজেলার গুয়াখোলা গ্রামের ট্রাকচালক মোহাম্মদ হাসান বলেন, আমার নিজের ৬টি ট্রাক রয়েছে। একজন চালক হিসেবে নূরবাগ এলাকা পার হওয়া ঝুঁকিপূর্ণ। ৫ কিলোমিটার সড়ক পার হতে যেমন সময় নষ্ট হচ্ছে, তেমন ক্ষতি হয় যন্ত্রাংশের। মহাসড়কে এত বড় বড় গর্ত কীভাবে হচ্ছে। দ্রুত সংস্কার করা না হলে গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়বে।  

কুষ্টিয়ার গড়াই পরিবহনের চালক সিকেন্দার খন্দকার বলেন, দেশের একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বার বার সংস্কার করার পরও বেহাল অবস্থা হয় কি করে। দুর্নীতিবাজ কর্মকর্তাদের ইন্ধনে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ব্যবহার করেছে। আত্মসাৎ করেছে কোটি কোটি টাকা। যে কারণে সড়কের বেহাল অবস্থা।

যাত্রী ও পথচারীদের অভিযোগ, খানাখন্দ, কাদামাটি ও ছোট-বড় গর্তের কারণে প্রতিনিয়ত সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের পাশে ফুটপাথ না থাকায় ঝুঁকিপূর্ণভাবে চলাচল করতে হচ্ছে। ৫ কিলোমিটার পার হতে কখনও যানজটের কবলে পড়ে ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে যাচ্ছে।

এলাকাবাসী জানায়, রাজঘাট থেকে ভাঙ্গাগেট পর্যন্ত মহাসড়কে চলাচল করা ঝুঁকিপূর্ণ। একটু বৃষ্টি হলে গর্তে পানি জমে থাকে। যানবাহন চলাচল করলে সেই গর্তের পানি ব্যবসাপ্রতিষ্ঠানসহ আবাসিক ভবনে ছড়িয়ে পড়ে। দ্রুত সময়ের মধ্যে গর্তে ভরা ৫ কিলোমিটার সড়ক সংস্কার করতে হবে।

এ ব্যাপারে মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে যশোর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া বলেন, যশোর-খুলনা মহাসড়কের অভয়নগরে যে সমস্যা হয়েছে সে সম্পর্কে অবগত আছি। ঠিকাদারি প্রতিষ্ঠানকে সংস্কারের নির্দেশনা দেয়া হয়েছে। বৃষ্টির কারণে সংস্কার কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। আশাকরি বৃষ্টির মৌসুম শেষ হলেই সংস্কার কাজ শুরু হবে।

বিআরইউ

Link copied!