ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পাঁচবিবির ইউএনওর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

আগস্ট ২০, ২০২৪, ০৬:০৩ পিএম

পাঁচবিবির ইউএনওর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা সুলতানার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে স্থানীয় জনসাধারণ।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে প্রায় দুই শতাধিক স্থানীয় জনগণ উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে প্রায় ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ ও অবস্থান নেন। এসময় বিক্ষোভকারীরা ‍‍`ইউএনও’র পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

এসময় বিক্ষোভকারীরা বলেন, বিগত সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগসাজশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ ও উপজেলার বিভিন্ন রাস্তার গাছ গোপনে টেন্ডারের মাধ্যমে বিক্রি করেছেন। আমরা আন্দোলনকারীরা দুর্নীতি পরায়ণ এই উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ দাবি করছি।

সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরের দিকে প্রায় দুই শতাধিক নারী-পুরুষের সমন্বয়ে একটি মিছিল পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে অবস্থান করেন। এসময় বিক্ষোভকারীর কিছু অংশ নারী-পুরুষ ইউএনও’র দ্বিতীয় তলায় গিয়ে অবস্থান নেন। সেখানেও বিক্ষোভকারীরা ইউএনওর পদত্যাগের দাবিতে জোরালো স্লোগান দেন। ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভে ইউএনওর নানা অনিয়মের কথা গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এসময় বিক্ষোভকারীদের নেতৃত্ব দেওয়া আল মামুন সানি সরদার ও জাকারিয়ার সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে এক বৈঠকের মাধ্যমে সমঝোতায় বসেন। এরপর বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহীর কার্যালয় থেকে চলে আসেন।

পাঁচবিবি নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা সুলতানা বলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান হয়ত ভেবেছেন যে, আমার অফিস থেকে উনার বিপক্ষে রিপোর্ট গিয়েছে যার কারণে হয়ত উনি উপজেলা চেয়ারম্যান পদ থেকে অপসারিত হয়েছেন। সেজন্য উনার লোকজন এসে এখানে অবস্থান নিয়েছেন। পরে উনার লোকজন দেখে যে, আমার অফিস থেকে উপজেলা চেয়ারম্যানের বিপক্ষে কোনো রিপোর্ট যায়নি, এজন্য তারা আশ্বস্ত হয়ে ফিরে গেছেন এবং এছাড়া যে, বাকি অভিযোগগুলো করেছে সে বিষয়ে অভিযোগ দিতে বলা হয়েছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এঘটনার পর সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখার বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভকারীরা অবস্থান নেন। সেখানে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা বলেন, আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমি এ বিষয়ে উচ্চ আদালতের দারস্থ। ইনশাল্লাহ আমি বিজয়ের বেসে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো। আমি আপনাদের পাশে ছিলাম, আছি থাকবো ইনশাআল্লাহ।


বিআরইউ

Link copied!