ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পানছড়িতে লোগাং জোনের উদ্যোগে চিকিৎসা বাবদ ও নগদ অর্থ সহযোগিতা

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

আগস্ট ৩১, ২০২৪, ০১:৪৪ পিএম

পানছড়িতে লোগাং জোনের উদ্যোগে চিকিৎসা বাবদ ও নগদ অর্থ সহযোগিতা

খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী পানছড়ির এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সদর দপ্তর লোগাং জোনের পক্ষ থেকে আর্থিক অনুদানসহ দরিদ্র পরিবারের মাঝে বিভিন্ন সহযোগিতা প্রদান করেছে করেছে ৩ বিজিবি লোগাং জোন এর অধিনায়ক লে. কর্নেল মো. মফিজুর রহমান ভুঁইয়া, পিএসসি, এএসসি।

শনিবার (৩১ আগস্ট ) সকাল ১১ টার সময় লোগাং জোন এর সদর দপ্তরে এই সেবা মূলক কার্যক্রম সম্পন্ন করা হয়।

অনুদান ও বিভিন্ন সহযোগিতা মূলক কার্যক্রম এর মধ্যে রয়েছে ১ জন দুস্থ গরীব ও অসহায় পরিবারকে সোলার প্যানেল, ৩ জন সেলাই কাজে অভিজ্ঞ অসহায় মহিলাদেরকে সেলাই মেশিন, ৪ টি অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান এবং ১ জন অসুস্থ রোগীর ঔষধ ক্রয়ের জন্য, ৫ জন অসুস্থ রোগীর চিকিৎসার জন্য, ১ জন এতিম শিশুর লেখাপড়ার জন্য, ১ জন বিধবা মহিলাকে ঘর মেরামতের জন্য, বিভিন্ন অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী ও নেপালে অনুষ্ঠাতব্য দক্ষিণ এশিয়ার ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত ২ জন খেলোয়াড়কে আর্থিক অনুদান প্রদান করেন অধিনায়ক, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল মো. মফিজুর রহমান ভুঁইয়া, পিএসসি, এএসসি।

এই সময় জোন  অধিনায়ক লে. কর্নেল মো. মফিজুর রহমান ভুঁইয়া, পিএসসি, এএসসি বিবিধ সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান শেষে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি সকলকে আশ্বস্ত করেন।

বিআরইউ

Link copied!