ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সুনামগঞ্জের চলতি নদীতে ১৫ নৌযানে গণডাকাতি

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জ প্রতিনিধি:

সেপ্টেম্বর ১৩, ২০২৪, ০৬:৩০ পিএম

সুনামগঞ্জের চলতি নদীতে ১৫ নৌযানে গণডাকাতি

সুনামগঞ্জের ধোপাজান চলতি নদীতে অন্তত ১৫টি নৌযানে গণডাকাতি সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টম্বর) রাত ১২ টা থেকে ১ টা পর্যন্ত নদীর বালাকান্দা এলাকায় ২ টি ইঞ্জিন নৌকায় করে ২৫ জনের দুটি ডাকাত দল একের পর এক নৌকা আটকিয়ে গণডাকাতি করে।

ডাকাতির শিকার হওয়া একাধিক ব্যক্তি এই তথ্য  নিশ্চিত করেছেন।

নৌযান শ্রমিকরা জানান, বাল্কহেড নৌকা নিয়ে উজানের দিকে যাওয়ার সময় সংঘবদ্ধ ডাকাতরা নৌকা থামিয়ে মাঝিমাল্লাদের মারধর করে তাদের সঙ্গে থাকা টাকাপয়সা, মোবাইল ফোন ও ডিজেল ইত্যাদি লুট করে নিয়ে যায়।

ডাকাতদের পিটুনিতে গুরুতর আহত নৌকার মাঝিকে সইদুর রহমানকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি জেলার বিশম্ভরপুর উপজেলার ফুলভরি গ্রামে।

এ ব্যাপারে সুনামগঞ্জের পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমরা অবগত হয়ে ভিকটিমদের থানায় অভিযোগ দিতে বলেছি। সেইসাথে ডাকাতি রোধে চলতি নদীতে টহল জোরদার করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিআরইউ

Link copied!