ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চিতলমারী প্রেসক্লাব সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:

সেপ্টেম্বর ২২, ২০২৪, ০১:৩১ পিএম

চিতলমারী প্রেসক্লাব সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
ছবি: আমার সংবাদ

সাংবাদিক জাতির বিবেক। আর সংবাদপত্র জাতির চোখের দর্পণ এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম হলেও আমরা কি গণমাধ্যমের মুক্ত স্বাধীনতা ভোগ করতে পেরেছি? অবশ্যই না’ আগামীতে কি হবে জানি না। তবুও দেশ ও জাতির জন্য কাজ করতে হবে। তাঁর মধ্যে দিয়ে অধিকার আদায় করে নিতে হবে।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায়, বাগেরহাটের চিতলমারী প্রেসক্লাবের নির্বাচিত নতুন কমিটির পরিচিতি সভায় (ক্লাব ভবনে), এ সকল কথা বলেন চিতলমারী প্রেসক্লাব সভাপতি মো. একরামুল হক মুন্সী।

প্রেসক্লাব সহ-সভাপতি এস,এস, শহিদুল হক টিপুর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি মো: আজাদ খান, সাধারণ সম্পাদক অরুন কুমার সরকার, যুগ্ম সম্পাদক মো: তানজির মুন্সী, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাগর মন্ডল, ক্রীড়া সম্পাদক প্রিন্স হালদার, সাহিত্য বিষয়ক সম্পাদক জুড়ান চন্দ্র মন্ডল, নির্বাহী সদস্য মো: মিরাজুল ইসলাম, নির্বাহী সদস্য মো. জিসান মুন্সী, সদস্য মো: শাজাহান (শোভা)সহ অনেকে। এসময় সাংবাদিকগণ ক্লাবের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা বক্তব্য রাখেন।

উল্লেখ্য, প্রেস ক্লাবের সি. সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন অনুষ্ঠানে সরাসরি যোগ দিতে না পারায়, ভার্চুয়াল সভায় যোগ দেন।

বিআরইউ


 

Link copied!