ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টাঙ্গাইলে সনাতন সম্প্রদায়দের সঙ্গে বিএনপি’র মতবিনিময়

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল প্রতিনিধি:

সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৫:৩১ পিএম

টাঙ্গাইলে সনাতন সম্প্রদায়দের সঙ্গে বিএনপি’র মতবিনিময়

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন সম্প্রদায়দের সাথে টাঙ্গাইলে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপি’র উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো।

জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল,  সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ ঝন্টু প্রমুখ।

এসময় বিএনপি’র নেতৃবৃন্দ বলেন, জেলায় ১২ টি উপজেলায় প্রায় ১২শ’ পূজামণ্ডপ হবে। এই পূজামণ্ডপে জেলা বিএনপি’র মাধ্যমে পৌর ও উপজেলা বিএনপি থেকে ইউনিয়ন পর্যায়ে যতগুলো মণ্ডপ থাকবে সবগুলোতে বিএনপি’র সেচ্ছাসেবক টিম থাকবে। সেই টিম আপনাদের সাথে সমন্বয় করে নিরাপত্তার ব্যবস্থা করবে। যদি কোথাও কোন সমস্যা হয় তাহলে জেলা বিএনপি তাৎক্ষণিক সেটি পদক্ষেপ নিবে।

বিআরইউ

Link copied!