ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

লালমনিরহাটে মামার কোদালের আঘাতে প্রাণ গেল ভাগিনার

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:

নভেম্বর ১৮, ২০২৪, ০৪:০০ পিএম

লালমনিরহাটে মামার কোদালের আঘাতে প্রাণ গেল ভাগিনার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে মামার কোদালের আঘাতে ভাগিনা হাফিজার রহমান নিহত হয়েছে। হত্যার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ নভেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রোববার দুপুরে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে হাফিজার সহ ৬ জন আহত হয়। নিহত হাফিজার রহমান ওই গ্রামের মৃত আফতার উদ্দিন ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ গ্রামের আহাদুলের সাথে তারই আপন ভাগিনা হাফিজার রহমানের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রবিবার তারই জেরে প্রথমে কথা কাটাকাটি পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে মামা আহাদুলের কোদালের আঘাতে ভাগিনা হাফিজার সহ উভয় পক্ষে ৬ জন আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। ভাগিনা হাফিজার রহমান সহ তার পক্ষের আহত ৪ জনের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকরা তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে ভাগিনা হাফিজার রহমান মারা যায়।

ভাগিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মামার পক্ষের হাতীবান্ধা হাসপাতালে ভর্তি থাকা শহিদুল ইসলাম ও শৌখিন ইসলাম নামে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে নিহতের স্বজনরা।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী জানান, হাফিজার রহমানকে হত্যার ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

বিআরইউ

Link copied!