ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সিদ্ধিরগঞ্জে হেলিকপ্টার দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত সুমাইয়ার লাশ উত্তোলন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নভেম্বর ২১, ২০২৪, ০২:২৪ পিএম

সিদ্ধিরগঞ্জে হেলিকপ্টার দেখতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত সুমাইয়ার লাশ উত্তোলন

সিদ্ধিরগঞ্জে পাইনাদী নতুন মহল্লা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের  সময় ঘরের বারান্দায় গুলিবিদ্ধ হয়ে নিহত সুমাইয়া আক্তারের (১৯) মরদেহ ৪ মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) দুপুর ১টায় সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়।

গত ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের পাইনাদীর নতুন মহল্লার ৬ তলা ভবনের বারান্দায় হেলিকপ্টার দেখতে গিয়ে আচমকা মাথার বাম পাশে গুলিবিদ্ধ হয়ে মারা যান সুমাইয়া আক্তার।

এ ঘটনায় নিহত সুমাইয়ার ভগ্নিপতি মো. বিল্লাল গত ২২ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭ জনের নামে ও অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

বুধবার বেলা ২টায় লাশ উত্তোলনের বিষয় নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।

তিনি বলেন, আদালতের নির্দেশে নিহত সুমাইয়া আক্তারের (১৯) লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে একই কবরস্থানে সুমাইয়ার লাশ দাফন করা হবে।

মামলা সূত্রে জানা যায়, গত ২০ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের পাইনাদি নতুন মহল্লা এলাকায় ছয়তলা ভবনের ছয়তলার ফ্ল্যাটের বারান্দায় হেলিকপ্টারের শব্দ শুনে দেখতে গেলে মাথায় গুলিবিদ্ধ হন সুমাইয়া আক্তার। পরে সুমাইয়ার স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাইনবোর্ডের প্রো-এ্যাকটিক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে সুমাইয়ার লাশ রাত সাড়ে এগারোটায় পাইনাদী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। 

নিহত সুমাইয়া আক্তার বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার চরনন্দপুর এলাকার বাসিন্দা সেলিম মাতবরের মেয়ে।

ঘটনায় আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর গত ২২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান, শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি ও সাবেক কাউন্সিলর আনোয়ার ইসলামের নামে ও অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করে নিহত সুমাইয়ার ভগ্নিপতি মো. বিল্লাল বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

বিআরইউ

Link copied!