ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেইসবুক পোস্টে ‘হাহা রিয়্যাক্ট’দেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত ৫

ফেনী জেলা প্রতিনিধি:

ফেনী জেলা প্রতিনিধি:

নভেম্বর ৩০, ২০২৪, ০২:৩১ পিএম

ফেইসবুক পোস্টে ‘হাহা রিয়্যাক্ট’দেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত ৫

ফেনীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক পোস্টে হা হা রিয়্যাক্ট দেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ৫ জন কিশোর আহত হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) রাতে ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে এঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য তাদের  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এবং আহত অমিতকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নেয়া হয়েছে।

আহতরা হলেন, ফেনী সদর উপজেলার পশ্চিম সোনাপুর গ্রামের নুরুল আফছারের ছেলে মো. অমিত হাসান ভুঞা (১৮), এয়াকুব মিয়ার ছেলে জিসান (১৭) সিরাজুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (১৭), নজরুল ইসলাম তোফায়েলের ছেলে তানবীর (১৮) ও মো. শাহীনের ছেলে রিজন (১৬)। আহতরা সবাই মাধ্যমিকের শিক্ষার্থী বলে জানা যায়।

আহত অমিত বলেন, বিগত সরকার আমলে নিলয়ের সাথে রিজনের ঝামেলা হয়েছিল। সেটার রেশ ধরে নিলয় কিছুদিন আগে রিজনের ফেইসবুক ওয়ালে দেওয়া একটা পোস্টে হাহা রিয়্যাক্ট দেয়। শুক্রবার রাত ৯টার দিকে পশ্চিম সোনাপুর ইসলামিক সেন্টারের সামনে তার সাথে দেখা হলে হা হা রিয়েক্টের কারণ জিজ্ঞেস করলে নিলয় ক্ষিপ্ত হয়ে উঠে। বাকবিতণ্ডার এক পর্যায়ে আমাদের ওপর ছুরি নিয়ে আক্রমণ করে ৫ জনকে আহত করে।

স্থানীয় এলাকাবাসী সাইফুদ্দিন লিখন বলেন, এই এলাকার পাঁচ জনকে নিলয় নামে একটি ছেলে ছুরিকাঘাতে আহত করেছে। আমরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। যে ছেলেটি ছুরিকাঘাত করেছে তাকে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি।

ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে এজন্য আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

বিআরইউ

Link copied!