ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মান্দায় ন্যায্য মূল্যে কৃষিপণ্য বিক্রয়ের উদ্বোধন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

মান্দা (নওগাঁ) প্রতিনিধি:

ডিসেম্বর ৩, ২০২৪, ০৬:১১ পিএম

মান্দায় ন্যায্য মূল্যে কৃষিপণ্য বিক্রয়ের উদ্বোধন

নওগাঁর মান্দায় ন্যায্য মূল্যে কৃষি পণ্যের দোকান উদ্বোধন করা হয়েছে। আজ (মঙ্গলবার) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার প্রসাদপুর বাজারে উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়ার সভাপতিত্বে এ দোকানের উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়াল।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে এদিন বিকেল ৪টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১৪ টি ইউনিয়নের দরিদ্র মানুষের মাঝে নলকূপ, সেলাই মেশিন, ছাগল-ভেড়া, স্কুল ব্যাগ ও টিফিন বক্স, মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কুরআন শরীফ বিতরণ করেন। পরে কৃষি ঋণ মেলার উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক  আব্দুল আউয়াল।

বিআরইউ

Link copied!