ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের কমিটি গঠন

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম প্রতিনিধি:

ডিসেম্বর ১৭, ২০২৪, ০৫:২১ পিএম

কুড়িগ্রামে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের কমিটি গঠন

কুড়িগ্রামে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের আলোচনা সভা ও তিন বাহিনীর সদস্যদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে। রিটায়ার্ড আমর্ড ফোর্সেস ওয়েলফেয়ার সোসাইটি(রাওস) বাংলাদেশ এর আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও রাওস এর কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী শফিউর বাশার।

মঙ্গলবার(১৭ ডিসেম্বর) সকাল ১১টায় কুড়িগ্রাম অভিনন্দন কনভেনশন সেন্টারের হলরুমে এই আলোচনা সভা হয়। পরে জেলার বিমান, নৌ ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়ে ঐক্য ও পারস্পরিক সুসম্পর্কের মাধ্যমে কার্যকর যোগাযোগ ও সমন্বয় সাধনের জন্য একটি কমিটি গঠিত হয়।

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন গোলাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. শাহিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইউসুফ আলী ও ওয়ারেন্ট অফিসার আব্দুল বাতেন সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. এরশাদুল হক।

সভায় তিন বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধানে করণীয় বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। আলোচনা শেষে অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়ে রিটায়ার্ড আমর্ড ফোর্সেস ওয়েলফেয়ার সোসাইটি (রাওস) এর নব গঠিত রাওস জেলা কমিটির সভাপতি হিসাবে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ক্লার্ক মো. আব্দুল বাতেন সরকারকে সভাপতি ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. শাহিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বিআরইউ

Link copied!