ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

লোহাগড়ায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:

ডিসেম্বর ১৮, ২০২৪, ০৫:১৩ পিএম

লোহাগড়ায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের বৃত্তি প্রদান

নড়াইলের লোহাগড়ায় নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের ৪০ তম বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর মঞ্চে    লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদের সভাপতিত্বে এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। 

প্রতি বছরের ন্যায় এ বছর নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে লোহাগড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৮৯ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে উপজেলার ৪ টি কলেজের ৫৮ জন, ৩২ টি মাধ্যমিক বিদ্যালয়ের  ১৭০ জন, ১১ টি মাদ্রাসার ৪৮ জন ও ১ টি কারিগরি কলেজ ০৫ জন প্রতি শিক্ষার্থীকে ১ হাজার ২০০ টাকা করে এবং উচ্চ শিক্ষায় ০৮ জন প্রতি শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে মোট  ২৮৯ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সর্বমোট ৩ লাখ ৭৭ হাজার ২০০ টাকার বৃত্তি প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। 
নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন নির্বাহী সচিব  লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান। 

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মহসীন আলীর সঞ্চালনায় সম্মানিত অতিথির বক্তব্য দেন নাসার গবেষক ও ওয়েনি স্টেট বিশ্ববিদ্যালয়,মিশিগান,আমেরিকার  প্রফেসর  গোলাম মুহাম্মদ নেওয়াজ, নূর মোহাম্মদ শিক্ষা কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি শিক্ষাবিদ অধ্যক্ষ শ.ম আনয়ারুজ্জামান,ফেলো ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় ইংল্যান্ড, ড. আনিক আফসান নেওয়াজ , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া, লোহাগড়া সরকারি কলেজ প্রভাষক মরিয়ম সাথী, লোহাগড়া সরকারি কলেজের প্রভাষক (ইংরেজি)  আবুল বাশার সুমন, উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মো. সেলিম জাহাঙ্গীর, জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মুরাদ হোসেন, লক্ষীপাশা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি মো. হান্নান বিশ্বাস। উপজেলার ইতনা স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ অনিন্দ্য সরকার, বাংলাদেশ শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখার সভাপতি মো. আমির হোসেন, সাধারণ সম্পাদক মো. ইকরাম হোসেন, সাংবাদিক প্রতিনিধি রূপক মুখার্জি প্রমুখ।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা, সাংবাদিকবৃন্দ গুণিজন উপস্থিত ছিলেন। 

বিআরইউ

Link copied!