ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
রাঙ্গামাটি মেডিকেল কলেজ

শহীদ মনিরের নামে হল করার দাবিতে পিসিসিপি’র বিক্ষোভ সমাবেশ

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি

জানুয়ারি ৯, ২০২৫, ০৫:৫৫ পিএম

শহীদ মনিরের নামে হল করার দাবিতে পিসিসিপি’র বিক্ষোভ সমাবেশ

রাঙ্গামাটি মেডিকেল কলেজে মনির হোসেনের নামে হল করার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা উদ্যোগে রাঙ্গামাটি মেডিকেল কলেজের গেইটের সামনে মেডিকেল কলেজের একটি হল শহীদ মনিরের নামে নামকরণ করাসহ তার পরিবারকে সরকারি চাকরি দেওয়া ও পুনর্বাসন করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙ্গামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে ও পৌর সভাপতি মো: পারভেজ মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পিসিএনপ’র কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলার উপদেষ্টা কামাল উদ্দিন, পৌর সাধারণ সম্পাদক হিরু তালুকদার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, সহ-সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, পৌর সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু প্রমুখ।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ২০১৫ সালের ১০ জানুয়ারি রাঙ্গামাটি মেডিকেল কলেজ চালুর আনন্দ শোভাযাত্রায় পার্বত্য চট্টগ্রামের উগ্রবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসী সংগঠন জেএসএস ছাত্র সংগঠন পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) এর সন্ত্রাসী হামলায় নির্মমভাবে খুন হওয়া শহীদ মনির হোসেন। তার আত্মত্যাগের বিনিময়ে রাঙ্গামাটিতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু দীর্ঘ বছরেও সেই হত্যার বিচার হয়নি। তার সে অবদানের কথা আজ কারো মনে নেই। মনিরের পরিবারকেও দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে কোন সুযোগ সুবিধা।

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙ্গামাটি জেলা শাখা জোর দাবি জানায়, অবিলম্বে শহীদ মনির হোসনের নামে মেডিকেল কলেজের একটি হলের নামকরণ করতে হবে এবং তার পরিবারকে পুনর্বাসন করতে হবে ও একই দিন জেএসএস সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত জামাল হোসেনকে ক্ষতিপূরণ দিতে হবে এবং অবিলম্বে মেডিকেল কলেজে স্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম দ্রুত শুরু করতে হবে, অন্যথায় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ আন্দোলনে নামতে বাধ্য হবে।

বিআরইউ
 

Link copied!