ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাঙ্গুনিয়ায় ১৫ লাখ টাকা দামের অবৈধ সিগারেটসহ আটক ২

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

জানুয়ারি ১৭, ২০২৫, ০৪:৩৮ পিএম

রাঙ্গুনিয়ায় ১৫ লাখ টাকা দামের অবৈধ সিগারেটসহ আটক ২

রাঙ্গুনিয়া উপজেলার গোপন সংবাদের ভিত্তিতে সাড়ে ১৫ লাখ টাকা মূল্যের অবৈধ সিগারেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার পৌরসভা সোহাগ কমিউনিটি সেন্টারের সামনে কাপ্তাই সড়ক থেকে একটি অটোরিকশা সিএনজিসহ এসব সিগারেট জব্দ করা হয়।

আটকরা হলেন, লোহাগাড়া থানার পুটিবিলা এলাকার রায় মোহনের ছেলে দিপঙ্কর বড়ুয়া (৪৫) ও লংগদু থানার বগা চত্বর ইউনিয়নের আবুল হোসেনের ছেলে ওমর ফারুক (৩০)।

জানা যায়, কাপ্তাই থেকে সিএনজিটি (রাঙ্গামাটি থঃ ১১-০৭৪০) শহরের দিকে যাচ্ছিলো। এসময় সিএনজিটি তল্লাশি করে ৪টি সাদা রঙের প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। এরমধ্যে দুই বস্তায় Patron of taste লেখা ৯টি সিগারেটের কার্টুন ও অপর দুই বস্তায় Oris silver premium quality লেখা ৭টি সিগারেটের কার্টুন সিগারেট উদ্ধার করা হয়। এসময় সিএনজিটি জব্দ করা হয়।

রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, ৪ বস্তা সিগারেট, একটি সিএনজি ও দুইজন আসামিকে আটক করা হয়েছে। আমদানি নিতি ভঙ্গ করার অপরাধে তাদের বিরুদ্ধে Power of Act 1974 এর 25B ধারায় মামলা দেয়া হয়েছে।

বিআরইউ

Link copied!