ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নেত্রকোণা সরকারি কলেজ শিক্ষার্থীদের যাতায়াতে বিনামূল্যে বাস সার্ভিস

নেত্রকোণা প্রতিনিধি :

নেত্রকোণা প্রতিনিধি :

ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৩:১৭ পিএম

নেত্রকোণা সরকারি কলেজ শিক্ষার্থীদের যাতায়াতে বিনামূল্যে বাস সার্ভিস

নেত্রকোণা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের যাতায়াতের জন্য সাতটি রোডে বিনামূল্যে বাস সার্ভিস চালু করা হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোণা সরকারি কলেজ কর্তৃপক্ষ এ বাস সার্ভিস চালুর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

নেত্রকোণা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খানের সভাপতিত্বে অধ্যাপক ইদ্রীস আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিস উদ্বোধন করেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নেত্রকোণা সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুল কাদির ফকির, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ইমরান খান চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, এস এম  মনিরুজ্জামান দুদু, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনি, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা জেলার সেক্রেটারি মাহবুবুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাসুম মোস্তফা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সারোয়ার আলম লেলিন, সাধারণ সম্পাদক অনিক মাহাবুব চৌধুরী, নেত্রকোণা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আবুল কালাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোণা সরকারি কলেজ শাখার সদস্য সচিব আশরাফুল আলম অপূর্ব প্রমুখ।

আলোচনা সভা শেষে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিস উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আনোয়ারুল হক।

নেত্রকোণা সরকারি কলেজের অধ্যক্ষ আবু তাহের খান সাংবাদিকদের জানান, কলেজের  শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ও হতদরিদ্র শিক্ষার্থীদের ক্লাসমুখী করার লক্ষ্যে নেত্রকোণার সাতটি রোডে তিনটি বিআরটিসি এবং একটি কলেজের নিজস্ব বাস এই বাস সার্ভিসে যুক্ত করা হয়েছে। প্রতিদিন সকাল ৮ টায় বিভিন্ন পয়েন্ট থেকে বাসগুলো কলেজের শিক্ষার্থীদের নিয়ে কলেজ অভিমুখে রওনা হবে এবং কলেজ শেষে পুনরায় ছাত্র-ছাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেয়া হবে। কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ আইডি কার্ড প্রদর্শন করে বাসে  বিনামূল্যে যাতায়াত করতে পারবে।


বিআরইউ
 

Link copied!