ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বোয়ালমারী কলেজ ছাত্রদলের নতুন কমিটির ১৮ সদস্যের ১১ জনের পদত্যাগ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

মার্চ ২, ২০২৫, ০৫:১৯ পিএম

বোয়ালমারী কলেজ ছাত্রদলের নতুন কমিটির ১৮ সদস্যের ১১ জনের পদত্যাগ

ফরিদপুরের বোয়ালমারী সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পরেরদিন কমিটিতে থাকা ১৮ সদস্যের ১১জনই পদত্যাগ করেছেন।

রবিবার (২ মার্চ) বোয়ালমারী কলেজ কনফারেন্স হলরুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটিতে ত্যাগীদের অবমূল্যায়ন ও অছাত্রদের স্থান দেওয়ার অভিযোগ এনে তারা পদত্যাগ করেন।

এর আগে শনিবার জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসাইন অনু ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস স্বাক্ষরিত কমিটির বোয়ালমারী সরকারি কলেজ কমিটির অনুমোদন দেওয়া হয়।

জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটিতে পাপ্পু বিশ্বাস নাঈমকে সভাপতি ও সম্রাট মোল্যাকে সাধারণ সম্পাদক করে ১৮ সদস্যের কমিটি শনিবার (১ মার্চ) ঘোষণা করা হয়। জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসাইন অনু এবং সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস স্বাক্ষরিত নতুন কমিটির পূর্ণাঙ্গ করে আগামী ২১ দিনের মধ্যে জেলা ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।

তবে কমিটি ঘোষণার পরেরদিন রবিবার সকাল সাড়ে ১১টায় কলেজের হলরুমে সংবাদ সম্মেলন করে ১৮ সদস্যের ১১ জন সদস্য পদত্যাগ করেছেন। নতুন কমিটি থেকে পদত্যাগকারীরা হলেন, বোয়ালমারী সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মো. শামীম, মোহাম্মদ ইউসুফ শেখ, জোবায়ের হোসেন, রিভা খাতুন, শাহ জালাল, তৈয়েবুর মোল্লা, যুগ্ম সম্পাদক পদে ইসা খানম, আখিঁ আক্তার, সাংগঠনিক সম্পাদক উম্মে সায়মা, ছাত্রী বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার ও সংস্কৃতি সম্পাদক শাকিল মোল্লা।

পদত্যাগকারীরা জানান, বিগত সরকারের আমলে জেল, জুলুম, নির্যাতনের শিকার হওয়া কর্মীদের অবমূল্যায়ন করে বাণিজ্যের মাধ্যমে নতুন পকেট কমিটি গঠন করা হয়েছে। বিগত দিনে যারা ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে সুবিধা ভোগ করেছেন, ৫ আগস্টের পরে তারা বিএনপির চেতনায় ফিরে এসে বিভিন্ন ভাবে বড় বড় পদ বাগিয়ে নিচ্ছেন। এ সময় তারা এই পকেট কমিটি বিলুপ্ত করে আবার নতুন কমিটি ঘোষণা করার দাবি জানান।

এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই করে সকল কমিটি ঘোষণা করা হয়। বোয়ালমারী সরকারি কলেজ কমিটি সেইভাবে ঘোষণা করা হয়েছে। কমিটিতে হইতো কেউ কেউ তাদের ইচ্ছানুযায়ী পদ না পেয়ে এসব অভিযোগ করছেন। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, যদি ঘোষিত কমিটিতে কোন অনুপ্রবেশকারীর সত্যতা মেলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিআরইউ

Link copied!