ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের চেষ্টায় আটক ১

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

মার্চ ১২, ২০২৫, ০৫:৩৫ পিএম

বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের চেষ্টায় আটক ১

নীলফামারীর ডিমলায় ১২ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

ধর্ষণের চেষ্টার অভিযোগ প্রমাণিত রফিকুল ইসলামকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছ।

এর আগে, মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার নাউতারা নিজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটিকে ডিমলা হাসপাতাল ভর্তি করা হয়েছে।

পুলিশ ধর্ষণের চেষ্টাকারী রফিকুল ইসলামকে গ্রামবাসীর সহায়তায় গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম (৫০) নাউতারা নিজ পাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে। সে প্রতিবেশী বাকপ্রতিবন্ধী ১২ বছরের শিশু কন্যাকে বাড়িতে একাকী পেয়ে  ধর্ষণের চেষ্টা চালায়।  এ সময় ধস্তাধস্তিতে শিশুটির শরীর আঘাতপ্রাপ্ত হয় ও শ্লীলতাহানির শিকার হয়। ওই সময় প্রতিবেশীরা টের পেয়ে রফিকুলকে হাতে নাতে আটক করে। এরপর পুলিশের সহায়তায় ওই শিশুটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে। পুলিশ  রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নেয়।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে এলাহি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রফিকুল ইসলামে আদালতের মাধ্যমের কারাগারে পাঠানো হয়েছে।

সহকারী পুলিশ সুপার মো. নিয়াজ মোর্শেদ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়।

ইএইচ

Link copied!