ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

বিয়ে করলেন সমন্বয়ক রাফি

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

মার্চ ১৭, ২০২৫, ১১:৫২ পিএম

বিয়ে করলেন সমন্বয়ক রাফি

হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের পর এবার বিয়ে করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।

সোমবার তিনি তার নিজের ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে এ তথ্য জানান।

স্ট্যাটাসে খান তালাত মাহমুদ রাফি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য।’

স্ট্যাটাসের পাশাপাশি স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে ট্যাগ করেছেন তাকে।

ওই আইডিতে ঢুকে দেখা গেছে, রাফির স্ত্রীর নাম জান্নাতুল ফেরদাউস মিতু। রাফির সঙ্গে ছবি কাভার ফটো করেছেন জান্নাত। সেখানে ব্যক্তিগত তথ্যে তিনি তার বাড়ি বরিশাল এবং পড়াশোনা করেছেন বরগুনা সরকারি মহিলা কলেজে।

এদিকে, তার বিয়ের খবর প্রকাশের পর বন্ধু, সহযোদ্ধা এবং অনুসারীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে রাফি দীর্ঘদিন ধরে আন্দোলনে সক্রিয় ছিলেন। তালাত মাহমুদ রাফি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা এই ছাত্রনেতার পারিবারিক ইতিহাসও গৌরবময়। তার দাদা তরিকুল ইসলাম ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।

এর আগে, গত ৩১ জানুয়ারি তিনি বিয়ে করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। আর গত ১২ অক্টোবর দুপুরে ফেসবুকে হাসনাত আব্দুল্লাহ সঙ্গে নিজের ছবি পোস্ট করে হাসনাতের বিয়ের কথা জানান সারজিস আলম।

ইএইচ

Link copied!