ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দুর্গন্ধে ‘দমবন্ধ’ বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

এপ্রিল ১৩, ২০২৫, ০২:১৫ পিএম

দুর্গন্ধে ‘দমবন্ধ’ বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাফাইয়ের ঘাটতিতে রোগীদের দুর্ভোগ চরমে। মহিলা ও পুরুষ ওয়ার্ডে প্রবেশ করলেই দুর্গন্ধে দম বন্ধ হওয়ার উপক্রম। নিয়মিত পরিষ্কারের অভাবে ওয়ার্ড, ড্রেন ও আশপাশের এলাকাগুলো ময়লা-আবর্জনায় ভরে গেছে।

রোগীদের অভিযোগ, আগে নিয়মিত পরিষ্কার করা হলেও এখন তা হয় না। হাসপাতালের ভেতরের পাশাপাশি বাইরের পরিবেশও নোংরা এবং অস্বাস্থ্যকর। ফলে রোগীরা পড়ছেন স্বাস্থ্যঝুঁকিতে।

হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও কর্মীরা লোকবল সংকটের কথা বললেও নতুন দায়িত্বপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমুল হাসান বলেছেন, তিনি প্রতিদিন হাসপাতাল পরিদর্শন করেন এবং উন্নয়নের চিন্তা করছেন।

ফরিদপুর সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, ‘বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং তিনি কয়েকদিনের মধ্যে পরিদর্শনে যাবেন।’

বিআরইউ

Link copied!