ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্য আটক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৪, ২০২৫, ১২:১৫ পিএম

সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফ সদস্য আটক

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করা হয়েছে।

আজ বুধবার সকাল আটটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্ত থেকে বিএসএফের ওই সদস্যকে আটক করেন স্থানীয় লোকজন। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাঁকে হেফাজতে নেয়।

বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ এ বিষয়ে বলেন, ওই বিএসএফ সদস্যকে মদ্যপ অবস্থায় পাওয়া গেছে। তাঁকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন বলেন, আজ সকাল আটটার দিকে জোহরপুর সীমান্ত দিয়ে ওই বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে চলে আসেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। মুহূর্তের মধ্যে সেখানে অনেক লোক জড়ো হন। ওই বিএসএফ সদস্য জানিয়েছেন তাঁর নাম গণেশ মূর্তি। খবর পেয়ে বিজিবির সদস্যরা তাঁকে হেফাজতে নেন।

বিআরইউ

Link copied!