ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যশোর চৌগাছায় চাঁদা না পেয়ে প্যানেল চেয়ারম্যানকে মারধর, হাসপাতালে ভর্তি

যশোর ব্যুরো

যশোর ব্যুরো

জুন ২৫, ২০২৫, ০৯:৪১ পিএম

যশোর চৌগাছায় চাঁদা না পেয়ে প্যানেল চেয়ারম্যানকে মারধর, হাসপাতালে ভর্তি

যশোরের চৌগাছায় চাঁদার দাবিতে এক ইউনিয়ন প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (২৫ জুন) দুপুরে শলুয়া বাজার ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি ফুলসারা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের প্যানেল চেয়ারম্যান মো. জিয়াউর রহমান (৪৭)। তিনি ফুলসারা গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই সময় জিয়াউর রহমান মোটরসাইকেলে শলুয়া বাজারের সামনে পৌঁছালে অভিযুক্ত লিটন (৩৫) তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা একজন পথরোধ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা পিস্তল দেখিয়ে ভয়ভীতি দেখায় এবং লোহার রড দিয়ে মারধর করে জিয়াউর রহমানকে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরএস

Link copied!