ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার

প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে সম্পদে রূপ দিতে হবে

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আগস্ট ১২, ২০২৫, ০২:৪১ পিএম

প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে সম্পদে রূপ দিতে হবে

“প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। 

মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য যুব র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি শহরের জুলাই চত্বর থেকে শুরু হয়ে জেলা পরিষদ ভবনে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। 

তিনি বলেন, “বাংলাদেশ সৌভাগ্যবান একটি দেশ, কারণ এখানকার বড় একটি জনগোষ্ঠী যুবসমাজ। তাদের প্রযুক্তি ও দক্ষতার মাধ্যমে গড়ে তুলতে পারলে তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে।” তিনি আরও বলেন, “কম্পিউটার, ভাষা দক্ষতা ও সাধারণ জ্ঞানে প্রশিক্ষণ যুবকদের আত্মনির্ভর করে তুলবে।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, “বর্তমান বিশ্বে প্রযুক্তিই পরিবর্তনের মূল চালিকা শক্তি। এই প্রযুক্তি কাজে লাগিয়ে যুবসমাজকে স্বাবলম্বী হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আবু বকর সিদ্দীক এবং পুলিশ সুপারের প্রতিনিধি।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন-অর-রশীদ। আলোচনা শেষে জেলার সফল যুব উদ্যোক্তাদের মধ্যে চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে ছিল উদ্যম, উৎসাহ ও ভবিষ্যতের বাংলাদেশ গড়ার প্রত্যয়।

ইএইচ

Link copied!