ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুমিরায় অস্বচ্ছল ১৮৮ পরিবারের মাঝে চাল বিতরণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

আগস্ট ১২, ২০২৫, ০৩:৪১ পিএম

কুমিরায় অস্বচ্ছল ১৮৮ পরিবারের মাঝে চাল বিতরণ

সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভিডাব্লিউবি প্রকল্পের আওতায় অস্বচ্ছল ১৮৮ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহার।

কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা। এ সময় ইউপি সচিব জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য সোহারাব হোসেন, মুজিবর রহমান, মনিরুজ্জামান মনি, মফিজুল ইসলাম, মহাদেব হোড়, আব্দুল গনি, মিঠুন সরদার, আজিজুর রহমান, ছায়রা বেগম, মজ্ঞুয়ারা বেগম ও নারগীস বেগম উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোস্তফা বলেন, সরকার ইউনিয়ন পরিষদের মাধ্যমে অস্বচ্ছল পরিবারের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে মাসে ৩০ কেজি করে চাল প্রদান করছে এবং পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ সঞ্চয়ের ব্যবস্থা রেখেছে, যাতে পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হতে পারে। তিনি প্রতিটি পরিবারকে অন্তত একটি গাছ লাগানো ও বাড়িতে সবজি চাষ করার আহ্বান জানান।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহার বলেন, আগামী দুই বছর ধরে প্রতিটি দুস্থ পরিবার মাসে ৩০ কেজি চাল পাবে। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী কেউ বাল্যবিবাহ দিতে পারবে না। নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী হওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

ইএইচ

Link copied!