ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যৌথ বাহিনীর অভিযানে ৭ টি ড্রেজার জব্দ, আটক ৩

গাইবান্ধা প্রতিনিধি 

গাইবান্ধা প্রতিনিধি 

আগস্ট ১৯, ২০২৫, ১০:০৮ এএম

যৌথ বাহিনীর অভিযানে ৭ টি ড্রেজার জব্দ, আটক ৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পার সোনাইডাঙ্গা নামক এলাকায় সাঘাটা অস্থায়ী সেনাক্যাম্পের যৌথ অভিযান চলাকালে ড্রেজার মালিক সহ ৩ জনকে আটক ও ৭টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। 

পরে আটককৃত ড্রেজার মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার দুপুরে গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তপাদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা সেনাক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন রাকিব উদ্দিনের নেতৃত্বে গোবিন্দগঞ্জ উপজেলার পার সোনাই ডাঙ্গা নামক এলাকায় কাটাখালি ও বাঙালি নদীতে অবৈধ ড্রেজার মেশিন চালু অবস্থায় দেখে। সেখান থেকে ড্রেজার মেশিন মালিক হরিনার্থ পুর বিশপুকুর গ্রামের রমজান আলী ছেলে  রোস্তম আলী (৩৩) শ্রমিক সোনা মিয়া ও শাকিলকে হাতে নাতে আটক করেন। 

আটককৃতদের  ভ্রাম্যমাণ আদালতে ড্রেজার মালিক রোস্তম আলিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের জেল শুনানি দেওয়া হয়।

এছাড়া ২ শ্রমিকের একজনের ওই রকম বালু উত্তোলনের মামলার ওয়ারেন্ট থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়নি। অপর শ্রমিক সোনা মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছেড়ে দেওয়া হয়।

এছাড়াও সাতটি ড্রেজার মেশিন জব্দ করে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

জেএইচআর

Link copied!