ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শাজাহানপুরে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

আগস্ট ২৩, ২০২৫, ০৫:১৩ পিএম

শাজাহানপুরে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

বগুড়ার শাজাহানপুর উপজেলায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী নিষিদ্ধ চায়না দুয়ারি জাল বিরোধী অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য দপ্তর।

শনিবার দিনব্যাপি উপজেলার আমরুল ইউনিয়নের খালের ব্রিজ এলাকা থেকে রঙ্গিলা ঘাট পর্যন্ত বাঙালি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় প্রায় দেড় লক্ষাধিক টাকার ৩২টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল খালের ব্রিজ নামক স্থানে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান নেতৃত্বে অভিযানে থানার এসআই রাসেল আহমেদ ও সঙ্গীয় ফোর্স, সাংবাদিকবৃন্দ, উপজেলা মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ এবং স্থানীয় জনগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান বলেন, প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেএইচআর

Link copied!