ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খোকসায় বিএনপি নেতার ফেস্টুন ছেঁড়ার ঘটনায় প্রতিবাদ সভা

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

আগস্ট ২৪, ২০২৫, ০৮:১৭ পিএম

খোকসায় বিএনপি নেতার ফেস্টুন ছেঁড়ার ঘটনায় প্রতিবাদ সভা

কুষ্টিয়ার খোকসা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রিপন হোসেনের ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায় এক সাংবাদিক সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ আগস্ট শুক্রবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ফেস্টুনটি ছিঁড়ে ফেলে।

এ ঘটনার প্রতিবাদে রোববার বিকেল ৫টার দিকে খোকসা পৌর বিএনপির কার্যালয়ে সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন- সাবেক ছাত্রদল সভাপতি ও সাবেক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান রোকন, খোকসা পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুমন হোসেন, পৌর বিএনপির সদস্য সোহেল রানা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, পরিকল্পিতভাবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। এ ঘটনায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মইনুল ইসলাম বলেন, “মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা চলছে। ঘটনাটি যারাই ঘটিয়েছে, তাদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।”

ইএইচ

Link copied!