ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তালায় আগাম জাতের শিম চাষে খুশি কৃষকরা, দামও ভালো

সেকেন্দার আবু জাফর বাবু, তালা (সাতক্ষীরা)

সেকেন্দার আবু জাফর বাবু, তালা (সাতক্ষীরা)

আগস্ট ৩১, ২০২৫, ০৩:৪৪ পিএম

তালায় আগাম জাতের শিম চাষে খুশি কৃষকরা, দামও ভালো

সাতক্ষীরার তালা উপজেলায় চলতি মৌসুমে আগাম জাতের শিম চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। ভালো ফলন ও উচ্চ দামে বিক্রি করতে পারায় তারা খুশি।

তেতুলিয়া ইউনিয়নের শিমচাষী সালাম খান জানান, “আমি ৩ বিঘা জমিতে আগাম জাতের শিম চাষ করেছি। জমির প্রস্তুতি, কীটনাশক ও সারসহ মোট খরচ হয়েছে ৪ লাখ ২০ হাজার টাকা। আজ ১২০ কেজি শিম তুলে ১৬০ টাকা কেজিতে বিক্রি করছি। সব খরচ বাদে প্রায় ৪ লাখ টাকা লাভের আশা করছি।”

সরেজমিনে দেখা যায়, ঘেরের আইল এবং রাস্তার দু’পাশে শিমগাছের দীর্ঘ সারি চোখে পড়ে। সবুজ পাতার মধ্যে শিমের শিষ, এবং বেগুনি ও হালকা সাদা রঙের ফুলে ভরা শিষগুলোতে তরতাজা শিমও দেখা যাচ্ছে।

এলাকার ব্যবসায়ী বাবু পাল বলেন, “প্রতিদিন প্রায় ১৫ মণ শিম ক্রয় করে ঢাকার সাভার ও কাওরান বাজারে বিক্রি করি। এতে ভালো লাভ হয়।”

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন জানান, উপজেলার প্রায় ৫০ হেক্টর জমিতে শিমের চাষাবাদ হয়েছে। তবে বেসরকারিভাবে আরও অনেক কৃষক শিম চাষ করছেন। বিশেষ করে এ বছর বিভিন্ন হাইব্রিড জাতের আগাম শিমের চাষ করা হয়েছে, যা থেকে কৃষকরা ভালো দাম পাচ্ছেন।

ইএইচ

Link copied!