ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

কুষ্টিয়া পৌর বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া

সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৬:০১ পিএম

কুষ্টিয়া পৌর বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া পৌর বিএনপির উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 

র‍্যালিটি কুষ্টিয়া সদর পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড়বাজারে পৌঁছে শেষ হয়।

র‍্যালির সভাপতি ছিলেন কুষ্টিয়া পৌর বিএনপির সভাপতি একে বিশ্বাস বাবু। এতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন।

র‍্যালিতে কুষ্টিয়া পৌরসভার ২১টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কয়েক হাজার বিএনপি নেতাকর্মী অংশগ্রহণ করেন। 

র‍্যালিতে দলের বিভিন্ন স্লোগান, ব্যানার ও বাংলাদেশের পতাকা শহর জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। দুই ধারে দাঁড়ানো পথচারীরা হাত তালি দিয়ে র‍্যালিকে স্বাগত জানান।

এর আগে ২১টি ওয়ার্ড থেকে আসা নেতা-কর্মীরা ২১টি ব্যানারসহ বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে পৌর চত্বরে জমায়েত হন এবং র‍্যালিতে অংশ নেন।

ইএইচ

Link copied!