ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিলের পানিতে গোসল করতে গিয়ে দুই বোনের মৃত্যু 

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৭:৫৪ পিএম

বিলের পানিতে গোসল করতে গিয়ে দুই বোনের মৃত্যু 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর বিলের পানিতে গোসল করতে যেয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার  বিকেলে চর মরিচাকান্দি গ্রাম এই ঘটনা ঘটে। উভয়ই স্থানীয় মেঘনা কিনডার গার্ডেন এন্ড হাইস্কুলের শিক্ষার্থী ছিল। 

নিহত নিঝুম আক্তার চর মরিচাকান্দি গ্রামের সাদ্দাম হোসেনের মেয়ে। আর চাঁদনী আক্তার শান্তিপুর গ্রামের আনোয়ার হোসেন ওরফে আনাজ মিয়ার মেয়ে। তবে চাঁদনী আক্তার দীর্ঘদিন ধরে নানুর বাড়ি চর মরিচাকান্দিতে থাকত। এরা সম্পর্কে মামাতো ফুফাতো বোন। নিঝুম আক্তার প্রথম শ্রেণি ও চাঁদনী আক্তার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনারামপুর ইউনিয়নের চর মরিচাকান্দি গ্রামের বিল পাড়ের বিলের পানিতে স্কুল থেকে এসে গোসল করতে যায় দুই বোন নিঝুম ও চাঁদনী সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায়। গ্রামের এক মহিলা গোসল করতে যে পায়ের মধ্যে আঘাত লাগলে উঠিয়ে দেখে দুইজনকে এ সময় তাদের পরিবারে লোকজনকে খবর দিলে নিঝুম ও চাঁদনীকে উদ্ধার করে স্থানীয় সোনারামপুর নিউ লাইফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন। হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।

নিঝুম আক্তারের খালু মিজান মেম্বার জানান, স্কুল থেকে ফিরে বিলের পানিতে গোসল করার সময় তারা তলিয়ে যায় পরে গ্রামের এক মহিলা গোসল করতে গেলে তার পায়ে লাগলে উঠিয়ে দেখে তাদের দুজনকে এ সময় পরিবারের লোকজন সরানপুর হাসপাতালে নিয়ে গেলে পরে তাদের বাঞ্ছারামপুর হাসপাতাল নেওয়ার সময় তার মারা যায়।
 
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ হাসান জামিল খান জানান, দুইজন শিশু পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি আমি শুনেছি আমি পুলিশ পাঠিয়েছি বিষয়টি খবর নিচ্ছি দুর্ঘটনা নাকি অন্য কিছু।

জেএইচআর

Link copied!