ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

খোকসায় পাঁচ হাজার ফলজ বৃক্ষ বিতরণ ও লিফলেট প্রচার

খোকসা প্রতিনিধি

খোকসা প্রতিনিধি

সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৮:২৩ পিএম

খোকসায় পাঁচ হাজার ফলজ বৃক্ষ বিতরণ ও লিফলেট প্রচার

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের এমপি পদপ্রার্থী, কারা নির্যাতিত সাবেক ছাত্রদল নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মো. মঈনউদ্দিন খোকসায় পাঁচ হাজার ফলজ বৃক্ষ বিতরণ ও লিফলেট প্রচার করেছেন।

শনিবার বিকেল চারটার দিকে খোকসা উপজেলা গেট থেকে হাজারো নেতাকর্মী নিয়ে তিনি পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি খোকসা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট সাধারণ মানুষের হাতে তুলে দেন মঈনউদ্দিন ও তাঁর সহযোগীরা।

পদযাত্রা শেষে উপজেলা গেটের সামনে আয়োজিত অনুষ্ঠানে পাঁচ হাজার পরিবারের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়। এ সময় স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মঈনউদ্দিন বলেন, “তারেক রহমান সারাদেশে ২৫ লাখ বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করবেন। আমি তারই ধারাবাহিকতায় কুষ্টিয়া-৪ আসনে ২ লাখ গাছ রোপণের পরিকল্পনা নিয়েছি। আজ খোকসায় ৫ হাজার গাছ বিতরণ করেছি। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে বৃক্ষরোপণ বাস্তবায়িত করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আগামীতে আপনাদের পাশে থেকে সহযোগিতা করতে পারি।”

ইএইচ

Link copied!