ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

দুটি ইউনিয়ন বাদ রেখে কুষ্টিয়ায় বিএনপির সম্মেলন: প্রতিবাদে জেলা কার্যালয় ঘেরাও

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৪:৪৫ পিএম

দুটি ইউনিয়ন বাদ রেখে কুষ্টিয়ায় বিএনপির সম্মেলন: প্রতিবাদে জেলা কার্যালয় ঘেরাও

কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই ইউনিয়নের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করেছেন। এ সময় তারা জেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে স্লোগান দেন এবং সম্মেলন বন্ধের দাবি জানান।

সোমবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে হরিনারায়নপুর ও আবদালপুর ইউনিয়নের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও ঘেরাও কর্মসূচি পালন করেন।

জানা গেছে, আগামী ১১ সেপ্টেম্বর কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে হরিনারায়নপুর ও আবদালপুর ইউনিয়নের সম্মেলন না হওয়ায় ওই দুটি ইউনিয়নের প্রতিনিধিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। এর প্রতিবাদেই দুই ইউনিয়নের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।

কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন,“আমরা বলেছিলাম হরিনারায়নপুর ও আবদালপুর ইউনিয়নের সম্মেলন করে সম্মেলনের সদস্যদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু জেলা বিএনপি তা করতে ব্যর্থ হয়েছে।”

অন্যদিকে, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন,“আমরা নিয়ম মেনেই কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সম্মেলন ও গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। যে দুটি ইউনিয়ন নিয়ে বিতর্ক হচ্ছে, সেখানে সমস্যা থাকায় সম্মেলন করা যায়নি। তবে সমস্যা সমাধান করে ওই দুটি ইউনিয়নের সম্মেলনও গোপন ব্যালটের মাধ্যমে করা হবে। বিষয়টি কেন্দ্রীয় নেতারাও জানেন।”

তিনি আরও বলেন,“সদর উপজেলার সম্মেলন ও গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীরা মনোনয়নপত্র কিনে নির্বাচনী প্রচার শুরু করেছেন। তেরোটি ইউনিয়নে নির্বাচনী আমেজ বিরাজ করছে। শেষ মুহূর্তে কিছু ব্যক্তি ভুল বোঝাবুঝির কারণে এই কর্মসূচি পালন করেছে।”

ইএইচ

Link copied!