ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

খোকসায় বিশেষ অভিযানে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

সেপ্টেম্বর ১১, ২০২৫, ০৯:১৮ পিএম

খোকসায় বিশেষ অভিযানে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ার খোকসায় বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক আইনের এক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খোকসা থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে খোকসা শোমসপুর বাজার এলাকায় থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় খোকসা থানায় দায়েরকৃত মামলার আসামি গনেশ কুমার দত্তকে (৫৪) আটক করা হয়।

গনেশ কুমার দত্ত কুষ্টিয়া জেলার খোকসা থানার পদ্মজানি গ্রামের বাসিন্দা। তিনি মৃত রবীন্দ্র নাথ দত্ত ও সন্ধ্যা রানী দত্তের ছেলে। 

দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, গনেশ কুমার দত্ত কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. সদর উদ্দিন খানের ম্যানেজার হিসাবেও দায়িত্ব পালন করছিলেন।

ইএইচ

Link copied!