ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কয়রায় কোস্টগার্ডের অভিযানে বিপুল হরিণের মাংস ও শিকারের ফাঁদ উদ্ধার

তারিক লিটু, কয়রা (খুলনা)

তারিক লিটু, কয়রা (খুলনা)

সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৮:১৬ পিএম

কয়রায় কোস্টগার্ডের অভিযানে বিপুল হরিণের মাংস ও শিকারের ফাঁদ উদ্ধার

খুলনার কয়রায় কোস্টগার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হরিণের মাংস, একটি হরিণের মাথা ও শিকারের ফাঁদ উদ্ধার করা হয়েছে। এ সময় আংটিয়ারা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান নামে এক শিকারিকে আটক করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোট আংটিয়ারা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ১০৩ কেজি হরিণের মাংস ও ৩০০ মিটার দীর্ঘ শিকারের ফাঁদ জব্দ করা হয়।

অভিযুক্ত মিজানুর রহমান দীর্ঘদিন ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় হরিণ শিকার ও মাংস পাচারের সঙ্গে জড়িত বলে জানা গেছে। 

আটক ব্যক্তিকে জব্দকৃত মাংস ও মালামালসহ কয়রার আন্দারমানিক ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড কর্মকর্তারা বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার আইন অনুযায়ী এটি গুরুতর অপরাধ। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, কয়েকজন অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে বনাঞ্চলে হরিণ শিকার করে মাংস বিক্রির চেষ্টা করছে। এতে প্রাণীর সংখ্যা কমে যাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়ছে। তাঁরা এ ধরনের অভিযান বাড়ানোর দাবি জানিয়েছেন।

বিশেষজ্ঞরা মনে করছেন, বন্যপ্রাণী রক্ষায় বনবিভাগ ও কোস্টগার্ডের যৌথ উদ্যোগ আরও জোরদার করতে হবে। নিয়মিত টহল ও নজরদারি বাড়ালে সুন্দরবনের প্রাণবৈচিত্র্য সংরক্ষণ সম্ভব হবে।

ইএইচ

Link copied!