ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঋণের দায় মেটাতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৪:৪৩ পিএম

ঋণের দায় মেটাতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঋণের বোঝা সামলাতে না পেরে গলায় ফাঁস দিয়ে জামাল সরদার (৬০) নামের এক বৃদ্ধ কসাই আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার ভোরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের বাতিয়ারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করে। নিহত জামাল সরদার ওই গ্রামের মৃত ধনি সরদারের ছেলে এবং ঐতিহ্যবাহি তালগাছি হাটে মাংসের দোকান পরিচালনা করতেন।

জামালের স্ত্রী ও স্থানীয়রা জানান, বহু বছর ধরে তিনি তালগাছি হাটে সম্মানের সঙ্গে ছাগল জবাই করে মাংস বিক্রি করতেন। সন্তানদের বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে থাকার পরও বৃদ্ধ বয়সে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। তবে কয়েকদিন ধরে তিনি বলছিলেন, ঋণের দায়ভার সামলাতে পারছেন না। মঙ্গলবার ভোরে ফজরের নামাজের জন্য বাহির থেকে অযু করে ঘরে ঢুকার পর গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আছলাম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।

ইএইচ

Link copied!