ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তালায় ছাগল, হাঁস-মুরগি ও ব্যবসার উপকরণ বিতরণ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৬:৩৭ পিএম

তালায় ছাগল, হাঁস-মুরগি ও ব্যবসার উপকরণ বিতরণ

সাতক্ষীরার তালায় বেসরকারি সংস্থা উত্তরণের ল্যান্ডওয়াটার প্রকল্পের পক্ষ থেকে কমিউনিটি পর্যায়ে ছাগল, হাঁস-মুরগি, সেলাই মেশিন এবং মাছ ও মুদি ব্যবসার জন্য বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে তালা সদর ইউনিয়নের আটারই গ্রামের জে.এন.এ দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার।

উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। 

উত্তরণ কর্মকর্তা দিলীপ সানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তালা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মাছুম বিল্লাহ, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য বায়জিত হোসেন, মাদ্রাসার সভাপতি মাওলানা আব্দুর রহিম, সাবেক সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক গাজী এখলাছুর রহমান, মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হালিম, সহ-সুপার মাওলানা কবিরুল ইসলাম, বিএনপি নেতা গাজী নজরুল ইসলাম, শিক্ষক গোলক মন্ডল, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী এমদাদ হোসেন, উত্তরণের কর্মকর্তা তানিয়া সুলতানা, সিরাজুল ইসলাম, ফাওজুল কবীর, মো. আল আমিন, তাজুল ইসলাম, গোলাম হোসেনসহ অনেকে।

এ সময় ২৮ জনকে ৫৬টি ছাগল, ৬ জনকে ২০টি করে পাতি হাঁস, ৩ জনকে ৩০টি করে দেশি মুরগি, ৩টি সেলাই মেশিন এবং মাছ ও মুদি ব্যবসার জন্য ৫ জনকে নগদ টাকাসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়।

ইএইচ

Link copied!