ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ইউএনওর হস্তক্ষেপে খোকসা হাওর নদীর বাঁধ উদ্ধার

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০৮:৫৩ পিএম

ইউএনওর হস্তক্ষেপে খোকসা হাওর নদীর বাঁধ উদ্ধার

কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপনের সরাসরি হস্তক্ষেপে পেশী শক্তির দখল থেকে মুক্ত করা হয়েছে খোকসা হাওর নদীর বাঁধ।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে খোকসা জানিপুর ইউনিয়নের একতারপুর চর বিহারিয়া হাওর নদীর বাঁধ স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিরা দখল করেছিল। তারা অনুমতি ছাড়া হাওরের বাঁধ ঘিরে মাছ চাষ করছিলেন, যা সাধারণ মাছ চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল এবং মৎস্য আইনের লঙ্ঘন হিসেবে দণ্ডনীয় অপরাধ।

এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাঁধের ব্যারিকেড অপসারণ করেন।

 প্রাথমিকভাবে তিনি স্থানীয় জনগণের কোনো সহযোগিতা না পেলে নিজেই দুজনকে সংগ্রহ করে ব্যারিকেড সরিয়ে জনগণের জন্য উন্মুক্ত করে দেন।

এলাকাবাসী ইউএনও প্রদীপ্ত রায় দীপনের এই উদ্যোগের জন্য সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার আহসান হাবিব।

ইএইচ

Link copied!