ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাদুল্লাপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি 

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি 

সেপ্টেম্বর ২০, ২০২৫, ১০:১৫ এএম

সাদুল্লাপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১

গাইবান্ধার সাদুল্লাপুরে মাছ ধরতে গিয়ে  বজ্রপাতে সোহাগ মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যার সাড়ে ৭ টার দিকে উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর (দক্ষিণপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ মিয়া ওই গ্রামের হামিদুল মিয়ার ছেলে।

কামারপাড়া ইউপি সদস্য সুরজিৎ চন্দ্র ভুটান স্বজনদের বরাত দিয়ে বলেন, ওই সময় সোহাগ মিয়া মাছ শিকার করতে বাড়ির দক্ষিণ পাশে নীচু জমির পানিতে জাল বসাতে যায়। এরপর বাড়ি ফেরার পথে মেঘাচ্ছন্ন আকাশে হঠাৎ বজ্রপাত সৃষ্টি হয়। এ ঘটনায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করে কামারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এআরএম মাহফুজার রহমান বলেন, নুরপুর এলাকায় বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। এ ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক।

জেএইচআর

Link copied!